পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জুড়ে সরকারি প্রকল্পের কাজের প্রচার শুরু করলো জেলা প্রশাসন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন থেকে দুই টি ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্র সহ অন্যান্য জেলা আধিকারিক। জেলার লোকশিল্পীদের গানের মাধ্যমে মা মাটি মানুষের সরকারের উন্নয়নের বার্তা নিয়ে প্রচার করা হবে। জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানান, ট্যাবলো দুটির একটি বালুরঘাট ব্লক ও অপরটি গঙ্গারামপুর ব্লকে আগামী তিন দিন ধরে সরকারের উন্নয়ন তুলে ধরবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nA_ESsi9k7A